গোপনীয়তা নীতি
হজ ট্র্যাকিং (hajj.takatracker.com) হজ ও ওমরাহ এজেন্সির জন্য একটি সফটওয়্যার, সাথে সবার জন্য খোলা একটি গাইড বই আর Android অ্যাপ। এই পাতায় সহজ ভাষায় লেখা আছে আমরা কোন তথ্য রাখি, কেন রাখি, কার কাছে যায়, আর আপনি কীভাবে তা মুছে ফেলতে পারেন।
সর্বশেষ হালনাগাদ: ২১ অক্টোবর, ২০২৬
১. কে কোন তথ্যের দায়িত্বে
এজেন্সির স্টাফদের অ্যাকাউন্ট (নাম, ইমেইল, পাসওয়ার্ড, লগইনের রেকর্ড) আমরা দেখাশোনা করি।
হাজী, দোকানের গ্রাহক, কর্মচারী আর অনুসন্ধানের তথ্য এজেন্সি নিজে সফটওয়্যারে লেখে। কী তথ্য নেবে আর কতদিন রাখবে, তা ঠিক করে সেই এজেন্সি। আমরা শুধু এজেন্সির হয়ে তা নিরাপদে রাখি ও দেখাই, অন্য কোনো কাজে ব্যবহার করি না।
গাইড বই পড়তে কোনো অ্যাকাউন্ট লাগে না, আর সেখান থেকে কোনো ব্যক্তিগত তথ্য নেওয়া হয় না।
২. কোন তথ্য রাখা হয়
আমরা কোনো অ্যানালিটিক্স, বিজ্ঞাপন বা ট্র্যাকিং ব্যবহার করি না।
- স্টাফের অ্যাকাউন্ট: নাম, ইমেইল, পাসওয়ার্ড (শুধু scrypt দিয়ে hash করা রূপে, আসল পাসওয়ার্ড কোথাও থাকে না), আর মোবাইল নম্বর যদি যাচাই করা হয়।
- লগইনের নিরাপত্তা: লগইনের সময়, IP ঠিকানা আর ব্রাউজার/ডিভাইসের নাম (যেমন "Desktop · Chrome · Windows")। এগুলো দিয়ে নতুন ডিভাইস চেনা হয় আর সতর্কবার্তা পাঠানো হয়।
- এজেন্সি যা লেখে: হাজীর নাম, পরিবারের তথ্য, ফোন, ইমেইল, জন্মতারিখ, ঠিকানা, পাসপোর্ট ও NID নম্বর, কাগজপত্র ও স্ক্যান, টাকা জমার রসিদ; দোকানের গ্রাহক ও বিক্রি; কর্মচারী ও বেতন; অনুসন্ধান।
- এজেন্সির ওয়েবসাইটে দর্শক যা পাঠান: অনুসন্ধানের ফর্মে নাম, ফোন আর নোট; মতামতে নাম, এলাকা আর লেখা। এগুলো শুধু সেই এজেন্সির কাছে যায়।
- গাইড বই ও অ্যাপ: লেখার আকার আর কোন ভাষা দেখাবেন, সেই পছন্দ শুধু আপনার ফোনে বা কম্পিউটারে থাকে, আমাদের কাছে আসে না।
৩. তথ্য কী কাজে লাগে
সফটওয়্যার চালাতে: হাজীর রেকর্ড, রসিদ, হিসাব, বেতন আর রিপোর্ট। লগইন নিরাপদ রাখতে: নতুন ডিভাইসে ইমেইলে কোড, সন্দেহজনক লগইনে সতর্কবার্তা, বারবার ভুল চেষ্টায় সাময়িক তালা।
এজেন্সি চালু করলে হাজীকে টাকা জমার SMS আর নোটিশ পাঠাতে।
আমরা কারো তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না, আর কারো প্রোফাইল বানাই না।
৫. তথ্য কীভাবে সুরক্ষিত
- সব যোগাযোগ HTTPS দিয়ে এনক্রিপ্ট করা।
- পাসপোর্ট আর NID নম্বর AES-256-GCM দিয়ে এনক্রিপ্ট করে রাখা হয়। খোঁজার জন্য গোপন চাবি দিয়ে বানানো hash ব্যবহার হয়, আসল নম্বর নয়।
- কাগজপত্র আর স্ক্যান রাখার আগেই এনক্রিপ্ট করা হয়, আর শুধু অনুমতিপ্রাপ্ত স্টাফ সফটওয়্যারের ভেতর থেকেই দেখতে পারেন। কেউ পাসপোর্ট বা NID-এর কপি দেখলে তা অডিট লগে লেখা থাকে।
- ডেটাবেসের নিয়ম দিয়েই প্রতিটি এজেন্সির তথ্য আলাদা করা।
- নতুন ডিভাইসে লগইন করতে ইমেইলের কোড লাগে। ৫ বার ভুল পাসওয়ার্ড দিলে ১৫ মিনিট লগইন বন্ধ থাকে।
- প্রতিদিন ব্যাকআপ নেওয়া হয়।
৭. কতদিন রাখা হয়
এজেন্সি সফটওয়্যার ব্যবহার করা পর্যন্ত তার রেকর্ড থাকে, অথবা এজেন্সি মুছে না ফেলা পর্যন্ত।
লগইনের রেকর্ড নিজে থেকে পরিষ্কার হয়: শেষ হওয়া সেশন মুছে যায়, কোডের মেয়াদ শেষ হওয়ার এক দিন পর কোড মুছে যায়, আর বাতিল করা ডিভাইস ৩০ দিন পর মুছে যায়।
কোনো রেকর্ড যে ফাইল আর ব্যবহার করে না (যেমন বদলানো লোগো বা মুছে ফেলা কাগজ), তা এক দিন পর মুছে যায়।
ব্যাকআপ ১৪ দিন রাখা হয়, তারপর মুছে যায়।
৮. আপনার তথ্য দেখা, ঠিক করা ও মোছা
- হাজী, গ্রাহক বা কর্মচারী হলে আপনার এজেন্সিকে বলুন। এজেন্সি সফটওয়্যারেই আপনার তথ্য ঠিক করতে বা স্থায়ীভাবে মুছে ফেলতে পারে: নাম, যোগাযোগ, ঠিকানা, পাসপোর্ট ও NID, কাগজপত্র, আর অডিট লগে এসবের কপি। টাকার হিসাব আইনের কারণে রেফারেন্সসহ থেকে যায়, তবে নাম ছাড়া।
- স্টাফ হলে "আমার ডিভাইস" পাতা থেকে নিজের অ্যাকাউন্ট নিজেই মুছতে পারেন। এজেন্সি আপনাকে team থেকে সরিয়ে দিলেও আপনার লগইন মুছে যায়।
- এজেন্সির মালিক এজেন্সি বন্ধ করে তার তথ্য মুছতে চাইলে নিচের ঠিকানায় যোগাযোগ করুন।
৯. শিশু
সফটওয়্যারটি এজেন্সির জন্য। কোনো শিশু হাজী হলে এজেন্সি অভিভাবকের সম্মতিতে তার তথ্য লেখে, আর সেই দায়িত্ব এজেন্সির। গাইড বই যে কেউ পড়তে পারে, সেখান থেকে কোনো তথ্য নেওয়া হয় না।
১০. এই নীতি বদলালে
নীতি বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে।
যোগাযোগ
হাজী, গ্রাহক বা কর্মচারী হলে প্রথমে আপনার এজেন্সির সাথে যোগাযোগ করুন। এজেন্সির মালিক বা অন্য কোনো প্রশ্নে Google Play-তে আমাদের অ্যাপের পাতায় দেওয়া ইমেইলে লিখুন।